শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

মাংকিপক্স: পোষা প্রাণি থেকে সতর্ক থাকার পরামর্শ

মাংকিপক্স ভাইরাস পশু থেকে মানবদেহে ছড়ায়। তাই যাদের পোষা প্রাণী আছে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৪ মে) সকালে বিএসএমএমইউ-তে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, সারা বিশ্ব থেকেই খবর পাওয়া যাচ্ছে যে পশু থেকে সংক্রমিত হয়েছে। যাদের ঘরে পোষ্য প্রাণি আছে তাদের একটু সতর্ক থাকতে বলবো। পোষ্য প্রাণির কামড়, আঁচড় বা লালা থেকে যেন তারা নিজেকে সুরক্ষিত রাখে।

দেশে একজনের মাংকিপক্স শনাক্ত হওয়ার বিষয়টিকে গুজব উল্লেখ করে তিনি বলেন, আমাদের ডাটাবেজে মাংকিপক্স রোগী ভর্তির কোনও তথ্য নেই। সর্বোপরি এমন গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা ছিল অপরিসীম। মূলত গণমাধ্যম কর্মীদের সোচ্চার ভূমিকার কারণে আজ দেশ একটি বড় গুজব প্রতিরোধ করতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যমকর্মীদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিএসএমএমইউ রোগীর চিকিৎসা দিতে প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এখানে সবরকম সুযোগ-সুবিধা আছে। আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত আছেন। যদি কখনও মাংকিপক্সের রোগী আমাদের এখানে আসেন আমরা চিকিৎসা দিতে প্রস্তুত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাইরলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেল মামুন আরাফাত, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তরফদার প্রমুখ।

সম্পর্কিত খবর