শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মসজিদে ৩৫ তরুণ-তরুণীর টিকটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি মডেল মসজিদে অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক ভিডিও করার অপরাধে ৩৫ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে স্থানীয় মুরব্বি ও পরিবারের সদস্যদের জিম্মায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৬ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে তাদের আটক করা হয়।

মোশাররফ হোসেন বলেন, মসজিদের মুসল্লিদের অভিযোগ ছিল-মডেল মসজিদ এলাকায় কিছু বখাটে টিকটিক করার নামে অশ্লীল আচরণ করে। বিকেলে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে অবস্থিত মডেল মসজিদ এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় নবীনগর থানা ও ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ৩৫ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা মসজিদ কমপ্লেক্সের ওপরে বসে অশ্লীল অঙ্গভঙ্গি ভিডিও করছিল।

তিনি জানান, আটককৃতরা নিজেদের অপরাধ স্বীকার করেছে এবং আর কখনো এই ধরনের আচরণ করবে না মর্মে অঙ্গীকার প্রদান করেছে। পরে মুচলেকা নিয়ে স্থানীয় মুরব্বি ও তাদের পরিবারের সদস্যদের জিম্মায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।

নবীনগর উপজেলায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন নবীনগর থানা পুলিশ, ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মডেল মসজিদের পেশ ইমামসহ মুসুল্লিগণ।

 

সম্পর্কিত খবর