শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মনোনয়নপ্রত্যাশীর বিরুদ্ধে আ.লীগে অভিযোগ দায়ের

মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আলী মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন স্থানীয় এক নেতা। কামরুজ্জামান লিটন মুন্সী নামের ওই আওয়ামী লীগ নেতা সম্প্রতি দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে অভিযোগ দায়ের করেন।

মোহাম্মদ আলী মুন্সী সদর উপজেলার ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। অভিযোগে বলা হয়, এলাকার সব অপকর্মের হোতা মোহাম্মদ আলী মুন্সী। দুই সন্তানের মাধ্যমে স্থানীয় মানুষ ও হিন্দু সম্প্রদায়ের থেকে নিয়মিত চাঁদাবাজি করেন। এর আগে দলীয় নেতাকর্মীদের মারধর, দলের অফিসে হামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের ছবি ভাঙচুর করেন। র‌্যাব তার বাড়ি থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছিল। সরকারি জায়গায় দোকান তুলে ভাড়া দিয়েছেন। প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চেক জালিয়াতির মামলাও তার বিরুদ্ধে তদন্তাধীন। এ ছাড়া খাল খননের নামে সাধারণ মানুষের বসতবাড়ি ও রাস্তাঘাটের ক্ষতিসাধন করেছেন বর্তমান চেয়ারম্যান।

অভিযোগে লিটন মুন্সী আরও বলেন, বিএনপি সরকারের আমলে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি হয়েছিলেন আমার বাবা ও ভাই। প্রায় ১৬-১৭টি মামলার আসামি হয়ে ফেরারি জীবনযাপন করেছি। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও চেয়ারম্যানের অত্যাচারে এলাকায় থাকতে পারছি না। অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী মুন্সী

গণমাধ্যমকে বলেন, আমি তিনবারের চেয়ারম্যান। এবারও প্রার্থী। অনেকেই প্রার্থী হয়েছে। যেসব অভিযোগ দিয়েছে, তা কেবল অভিযোগের জন্যই অভিযোগ দেওয়া, ভিত্তিহীন। মামলা রয়েছে, দোষী কিনা আদালতে প্রমাণ হবে।

সম্পর্কিত খবর