শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

মদ খেয়ে মাতলামি, যুবলীগ নেতা কারাগারে

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমনকে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে। এসময় পুলিশের সাথে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে এ নেতার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত এ নেতা গতকাল রাত সাড়ে দশটায় উপজেলার কামিনীগঞ্জ বাজারে মদ খেয়ে মাতলামি করতে থাকে। পরে সাধারণ মানুষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এসময় পুলিশ থাকে শান্ত করতে চাইলে সে পুলিশের সঙ্গে অশোভন আচরণ করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। এরকম কেউ করে থাকলে অবশ্যই এটা নিন্দনীয় কাজ।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, মদ খেয়ে মাতলামি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি অভিযুক্ত এ নেতার বিরুদ্ধে মাদক আইনে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর