শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ভেবেছিলাম দেশটা আমেরিকা হবে, আদতে হলো পাকিস্তান : স্বাধীন খসরু

জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় নাটক। তবে পর্দায় আগের মতো খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময়ে নিজের মতামত প্রকাশ করে,ভেবেছিলাম দেশটা আমেরিকা হবে আদতে হলো পাকিস্তান : স্বাধীন খসরু

জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় নাটক। তবে পর্দায় আগের মতো খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময়ে নিজের মতামত প্রকাশ করে অনুরাগীদের সংস্পর্শে থাকেন।

আজ (২৪ আগস্ট) আরো একটি ফেসবুক পোস্ট করেছেন স্বাধীন খসরু। নিজের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন অভিনেতা।

যেখানে তাকে বলতে শোনা যায়, ‘হারানো স্মৃতি, পুরনো মোমবাতি, শুধু এক দীর্ঘশ্বাস। ভাবছিলাম দেশটা আমেরিকা হয়ে যাবে। আদতে হইলো পাকিস্তান। আফসোস! আফসোস!’
ভিডিওটির ক্যাপশনেও একই কথা লিখেছেন এ অভিনেতা।

তার এ ভিডিও বার্তায় মন্তব্য করতে দেখা গেছে অনেক অনুরাগীকে। কেউ পক্ষে, তো কেউ বিপক্ষে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘পাকিস্তান হতে দিব না ইনশাল্লাহ।’ কারো মন্তব্য, ‘সঠিক বলছেন ভাই।

কেউ আবার অভিনেতাকে কটাক্ষ করে লিখেছেন, ‘বিদেশে বইসা যেমন দেশপ্রেমিক সাজা যায় না। তেমনি বাংলাদেশ কে যে যাই বলুক চেঞ্জ হবে না।
সম্প্রতি এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে বেশ তোপের মুখে পড়েন স্বাধীন খসরু। তার অনুরাগীরাও নানারকম প্রতিক্রিয়া দেখান এ বিষয়ে। শেষ পর্যন্ত অনুরাগীদের কাছে ক্ষমা চান স্বাধীন খসরু।

বিতর্কের মুখে পড়ে গত শুক্রবার রাতে ‘অনুশোচনা’ শিরোনামে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, আমি সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। আমার কথায়, যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’

সম্পর্কিত খবর