down of head

ভেঙে গেল এষা-ভরতের ১১ বছরের সংসার

ভারতের নন্দিত অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক হেমা মালিনি এবং ধর্মেন্দ্রর বড় মেয়ে এষা দেওলের ১১ বছরের দাম্পত্যে নাকি চিড় ধরেছে- এমন গুঞ্জন বেশ কিছু দিন ধরেই চলছিল। অবশেষে বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন এষা ও তার স্বামী ভরত তখতানি। যৌথ বিবৃতি এই দম্পতি বলেছেন, নিজেদের সম্মতিতে শান্তিপূর্ণভাবে তারা আলাদা হয়েছেন।

শোনা যাচ্ছে, এষার স্বামী ভরত নাকি পরকীয়ার সম্পর্কে জড়ান। বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে রয়েছেন তিনি। সেই কারণে চরম সিদ্ধান্ত নিয়েছেন এষা।

যদিও ভারতীয় দিল্লি টাইমসকে দেওয়া বিবৃতিতে এষা ও ভরত বলেন, ‘আমরা পারস্পরিক যৌথ সম্মতিতে শান্তিপূর্ণভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।’

২০১২ সালের জুন মাসে হিরা ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধার জন্ম দেন। তার দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম। সাজানো-গোছানো সংসার ছিল। কিন্তু চিড় ধরে সেই সুখের সংসারে।

শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি আইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাকে। এমনকি, অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামীর। এটা শুধু গুঞ্জন বলেই ভেবেছিলেন অনেকে কিন্তু সেটাই সত্যি বলে জানালেন হেমা মালিনী-কন্যা।

 

 

সম্পর্কিত খবর