শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ভূমিসেবা কার্যক্রম বিনিয়োগবান্ধব করা হচ্ছে : ভূমিমন্ত্রী

দেশে সহজে ব্যবসার সুযোগ বাড়াতে ভূমিসেবা কার্যক্রম আরও সহজ ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ জুন) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থার ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, শিল্পে বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূমি। আমাদের এমন যায়গায় ভূমিসেবা ব্যবস্থাপনা নিয়ে যেতে হবে, যেন বিদেশি বিনিয়োগকারীরা শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও চালানোর সময় ভূমিবিষয়ক প্রয়োজনীয় ও প্রযোজ্য আনুষ্ঠানিকতা যেমন নামজারি, ভূমি উন্নয়ন কর কিংবা বন্দোবস্ত প্রক্রিয়া ইত্যাদি দেখে প্রশংসা করে ‘ওয়াও’ (বাহ!) বলে ওঠেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীল খাতে বিনিয়োগের বিকল্প নেই। এ জন্য দ্রুত অর্থনৈতিক বিকাশের স্বার্থে ‘সহজে ব্যবসার সুযোগ’ এর সূচকে দেশকে আরও অনেক ধাপ এগিয়ে যেতে হবে। আমরা ইতোমধ্যে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাভুক্ত বিদ্যমান সব গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি ৭ দিনে সম্পন্ন করার ব্যবস্থা করেছি। এ ব্যবস্থা প্রয়োজনে আরও সম্প্রসারণ করা হবে।

এ সময় সাম্প্রতিক সময়ে ভূমি মন্ত্রণালয়ের উইসিস পুরস্কার এবং ইউনাইডেট ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড অর্জনকে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ভূমি মন্ত্রণালয়ের সঠিক পথচলার নির্দেশক বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী।
উপস্থিত দপ্তর/সংস্থা প্রধানদের এপিএ টার্গেট পূরণ করার জন্য প্রয়োজনে ‘টপ-ডাউন’ মেথডে ‘আউট অব দ্য বক্স’-এ এসে কাজ করার পরামর্শ দেন ভূমিমন্ত্রী।

ভূমি সচিব এসময় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী কার্যক্রমসমূহ বাস্তবায়নের দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

এপিএ চুক্তি সই অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আরিফ ও হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) মো. মশিউর রহমান নিজ নিজ দপ্তর/সংস্থার পক্ষে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে এপিএতে সই করেন। অপরপক্ষে, ভূমিসচিব ভূমি মন্ত্রণালয়ের পক্ষে সই করেন।

সম্পর্কিত খবর