শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ভারতে ফের মাঙ্কিপক্স শনাক্ত, বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

ভারতে আরও এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন এই রোগীও শনাক্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে ভারতে ফেরেন। এদিকে, দেশটিতে নতুন রোগী শনাক্তের পর জননিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব বিদেশি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য দেওয়া হয়েছে নির্দেশ। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ভারতে ফের ঊর্ধ্বমুখী হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আর এর মধ্যেই এবার দেশটিতে চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স।

গত ১৩ জুলাই দুবাই থেকে কেরালার কান্নুর জেলায় ফিরেছেন মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ এ খবর নিশ্চিত করে সোমবার জানান, মাঙ্কিপক্সে আক্রান্ত ৩১ বছর বয়সী ওই ব্যক্তি কান্নুরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। আক্রান্ত ওই ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের চিহ্নিত করা হচ্ছে।

এদিকে, করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ভারতে ফের মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মেলায় বেড়েছে উদ্বেগ। সংক্রমণ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কেরালার প্রশাসন। রাজ্যটির ১৪টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাজ্যের চারটি বিমানবন্দরেও দেওয়া হয়েছে সতর্কতার নির্দেশনা।

সম্পর্কিত খবর