শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভারতে কৃষকদের জন্য ‘কিষাণ ড্রোন’ পরিষেবা চালু

কৃষকদের সাহায্য করার লক্ষ্যে একটি বিশেষ অভিযানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভারতের বিভিন্ন শহরে ১০০টি কিষাণ ড্রোন পরিষেবা চালু করলেন। ভারতজুড়ে ক্ষেতে কীটনাশক স্প্রে করার জন্য এই কিষাণ ড্রোন ব্যবহার করা হবে।

কৃষকদের প্রযুক্তিগত দিক দিয়ে নানা ভাবে সাহায্য করা হবে বলে বাজেটে আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিষাণ ড্রোন পরিষেবার ফলে জমিতে সার দেওয়া, কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে সুবিধা পাবেন কৃষকরা। তাছাড়া জমির কোথায় ফসলের কেমন অবস্থা, তাও সহজে নজর রাখতে পারবেন কৃষকরা।

সরকারি এবং বেসরকারি যুগ্মভাবে কৃষকদের হাতে প্রযুক্তিগত সাহায্য পৌঁছে দেওয়ার কথা হয়েছিল ভারতের এবারের বাজেটে। পাশাপাশি জৈব পদ্ধতিতে কৃষিকাজের উপর জোর দিয়েছে সরকার। রাসায়নিক মুক্ত কৃষিকাজ করার কথা বহুদিন ধরে হচ্ছে। গঙ্গার দুপাশ দিয়ে প্রাথমিক পর্যায়ে এই রাসায়নিকবিহীন কৃষিকাজ শুরুর কথা বলা হয়েছে বাজেটে। এই আবহে আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় চালু হল কিষাণ ড্রোন।

আজকের অনুষ্ঠানে বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একবিংশ শতাব্দীর আধুনিক কৃষি সুবিধার দিকনির্দেশনার একটি নতুন অধ্যায়। আমি নিশ্চিত যে এই সূচনা শুধুমাত্র ড্রোন সেক্টরের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে না। এছাড়াও সীমাহীন সম্ভাবনা বাড়িয়ে দেবে’।

সম্পর্কিত খবর