শিরোনাম
icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা
down of head

ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠান এবং তিনজন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তাদের নতুন ঘোষিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্টের’ অধীনে সোমবার এই পদক্ষেপ নেয়। খবর এনডিটিভির।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইরানের আয় বন্ধ করে তাদের অর্থনীতিকে অচল করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের যে চার সংস্থাকে তালিকাভুক্ত করা হয়েছে সেগুলো হলো— পোর্টেজ পার্টনার্স এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

একইসঙ্গে তিন ভারতীয় নাগরিক— পোর্টেজ পার্টনার্সের দুই অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি ও ইদ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং পিপি সফটটেকের প্রশান্ত গর্গের ওপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।

অভিযোগে বলা হয়, পোর্টেজ পার্টনার্স ইরানি পেট্রোকেমিক্যাল ভারতে আমদানিতে শুল্ক সহায়তা দিয়েছে। সদাশিব ওভারসিজ প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে। এছাড়া পিপি সফটটেক ও প্রকৃতিস ইনফ্রা প্রতিটিতে প্রায় আড়াই কোটি ডলারের পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত বড় লেনদেন রয়েছে। এ দিন মার্কিন ট্রেজারি বিভাগ যৌথভাবে মোট ৬০টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমুদ্রগামী জাহাজের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করে।

অন্য এক উন্নয়ন চিত্রে, মধ্যপ্রাচ্যের কিছু মার্কিন দূতাবাসে কূটনীতিক ও কর্মীদের ফেরত পাঠানো শুরু করেছে ওয়াশিংটন। এ থেকে অনুমান করা হচ্ছে, ইরানের সঙ্গে তাৎক্ষণিক বড় সংঘাতের ঝুঁকি কিছুটা কমেছে বলে মনে করছে হোয়াইট হাউস।

সম্পর্কিত খবর