শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভারতকে এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া

ভারতকে এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়াভারতের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া।

রাশিয়ার সামরিক ও কারিগরি সহযোগিতা সংস্থার প্রধান দিমিত্রি রোববার দুবাইয়ে বিমান প্রদর্শনী উদ্বোধনের আগে এ কথা বলেছেন। খবর আনাদোলুর।

তিনি আরও জানিয়েছেন, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করা হবে।

এস-৪০০ নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয় ২০১৮ সালে। চুক্তি অনুযায়ী ৫০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ৫টি ইউনিট পাবে ভারত।

আগামী মাসেই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রথম চালান সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। এর মধ্যেই ২০১৯ সালে প্রায় ৮০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে রাশিয়াকে।

রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০। এ ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। এর আগে তুরস্কের কাছে এস-৪০০ বিক্রি করেছে রাশিয়া। এর জের ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে দেশটি।

এ ছাড়া ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পুতিনের ভারতে যাওয়ার কথা রয়েছে। গত বছরেই রুশ প্রেসিডেন্টের এ সফরের কথা ছিল। তবে করোনা মহামারির কারণে সেই সময় পরিকল্পনা স্থগিত করা হয়।

সম্পর্কিত খবর