শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

বড়পুকুরিয়ায় তিনমাস পর কয়লা উত্তোলন শুরু

একটানা তিনমাস বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনির নতুন ১৩০৬ নম্বর ফেইস থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ঢাকা থেকে ভার্চ্যুয়ালি কয়লা উত্তোলন কাজের উদ্ধোধন করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম জানান, খনি ভূ-গর্ভে ১৩১০ নম্বর কোল ফেইসে মজুত শেষ হয়ে যাওয়ায় গত ২৭ এপ্রিল থেকে কয়লা উত্তোলন বন্ধ ছিল। এরপর ১৩১০ নম্বর ফেইসে কয়লা উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে ১৩০৬ নম্বর ফেইসে স্থাপন করে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে।

এক প্রশ্নের জবাবে নাজমুল আহসান বলেন, এখন প্রতিদিন ১ হাজার থেকে ১২শ মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে। এরপর স্বল্প সময়ের মধ্যে পুরো দমে কয়লা উত্তোলন শুরু হবে। বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় ৪০ হাজার টন কয়লা মজুদ রয়েছে বলেও তিনি জানান।

সম্পর্কিত খবর