down of head

ব্যাংক এশিয়ায় নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ

ব্যাংক এশিয়ার পোস্ট অফিস ব্যাংকিং ডিপার্টমেন্টে নতুন নিয়োগপ্রাপ্ত বিজনেস অফিসারদের জন্য আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি সমাপ্ত হয়েছে। ঢাকার লালমাটিয়ার ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) আয়োজিত প্রশিক্ষণ কোর্সে মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের ডিএমডি ও সিওও মো. সাজ্জাদ হোসেন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের পোস্ট অফিস ব্যাংকিং বিভাগের প্রধান কাজী মোরতুজা আলী ও লালমাটিয়া শাখা প্রধান কৃষ্ণা সাহাসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর