শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বৈশ্বিক খাদ্য সংকট তীব্র করছে ইউক্রেন যুদ্ধ: জাতিসংঘ

বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ইউক্রেনের যুদ্ধের ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি রয়েছে এবং বিশ্বব্যাপী খাদ্য সংকটের সৃষ্টি হচ্ছে। খবর আল জাজিরা।

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হওয়া খাদ্যের মূল্য পরিমাপক হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফুড প্রাইস ইনডেক্স।

এর ভিত্তিতে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।
ওই সূচক অনুসারে জাতিসংঘ শুক্রবার বলেছে, ইউক্রেন যুদ্ধের পর দাম বৃদ্ধি মার্চ মাসে রেকর্ডে পৌঁছানোর পর মে মাসে হ্রাস পেয়েছে। কিন্তু পতন সত্ত্বেও, মে সূচক এক বছরের আগের তুলনায় ২২.৮ শতাংশ বেশি দেখিয়েছে। এ কারণ বিশ্বের প্রধান রুটির ঝুড়িগুলোর একটি হিসেবে খ্যাত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

খাদ্য সংকটের জন্য এফএও-এর প্রধান বিশ্লেষক লুকা রুশো বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে জ্বালানি দাম বেড়েছে, সাহায্য বিতরণের খরচও বেড়েছে। ফলে বিশেষত উন্নয়নশীল বিশ্বে গুরুতর খাদ্য সংকটের ঝুঁকি অনুভূত হচ্ছে।

তিনি আরও বলেন, এটা নতুন কোনো সংকট নয়। গত ছয় বছরে মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। ইউক্রেন যুদ্ধ একটি অত্যন্ত জটিল পরিস্থিতির সর্বশেষ উপাদান।

সম্পর্কিত খবর