শিরোনাম
স্বদেশ লাইফ: কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

বেবি ব্যাম্পের ছবি প্রকাশ করলেন পরীমণি

স্বামী রাজ ও নানাকে নিয়ে ঈদ কাটাতে কক্সবাজার গেছেন পরীমণি। সেখান থেকে পোস্ট করছেন নানা রকম ছবি। এবার প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। হালকা লিপস্টিক আর চশমা পরে সবুজ গাউনে হাজির হলেন মাতৃত্বকালীন পোজে।

৫ মে দিবাগত রাত পৌনে ১টায় ছবিটি প্রকাশ করেছেন পরীমনি। তার সেই ছবি প্রকাশ হতেই নেটিজেনদের নজর কেড়েছে। নায়িকার ভক্ত অনুরাগীরা ‘মাশাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় তারকাকে।

ঈদের আগের দিন পরীমনি ও রাজ উড়াল দেন কক্সবাজার। সেখান যাওয়ার পর থেকে নিয়মিত ছবি শেয়ার করছেন পরীমনি ও তার স্বামী রাজ। বুধবার (৪ মে) নায়িকা তার ফেসবুক পেজে আপলোড করেন কিছু রোম্যান্টিক ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে-অপরকে জড়িয়ে আছেন পরীমনি-রাজ। আবার চুম্বনরত অবস্থায়ও ক্যামেরাবন্দি হয়েছেন তারা।

পরীমনি ও রাজের এই অপূর্ব প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে অনুসারীদের।

সেসব ছবির ক্যাপশনে পরীমনি উদ্ধৃত করেছেন সুইডিশ অভিনেত্রী ইংগ্রিড বার্গম্যানের একটি উক্তি। তা হলো, ‘শব্দ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কথাকে থামিয়ে দেওয়ার জন্য প্রকৃতির একটি প্রেমময় কৌশল হলো চুম্বন। ’

কক্সবাজার সফরে পরী ও রাজের সঙ্গে আছেন পরীমনির নানা শামসুল হকও পরিবারে আরও এক সদস্য। স্বামী ও নানাকে ঘিরেই এখন পরীর পৃথিবী। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা।

লিখেছিলেন, ‘এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে… আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ। ’

সম্পর্কিত খবর