শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বেনাপোল রেলপথে চার মাসে পণ্য আমদানি ১ লাখ ২০ হাজার টন

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ভারত থেকে রেলপথ ব্যবহার করে ১ লাখ ২০ হাজার টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। আমদানি করা এসব পণ্যের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আয় হয়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা। এসব পণ্যের মধ্যে বেশির ভাগ হলো গার্মেন্টস, পেঁয়াজ, আদা, মরিচ, হলুদ, ধানবীজ, গম, চিনি ও পিকআপ ভ্যানসহ বিভিন্ন পণ্য।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে চাঁদাবাজিসহ নানা অনিয়মের কারণে এখন ট্রাকের পরিবর্তে ট্রেনে পণ্য আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। এছাড়া বেনাপোল বন্দরে পণ্য রাখার জায়গার অভাবসহ পেট্রাপোল বন্দরের বেসরকারি কালীতলা পার্কিং সিন্ডিকেটের কারণে এক কনসাইনমেন্ট আমদানি পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করতে ৩৫-৪০ দিন সময় লাগছে। দীর্ঘদিন পেট্রাপোল বন্দরে আমদানি পণ্য আটকে থাকায় প্রতিদিন আমদানিকারকদের লাখ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হয়। এসব কারণে ট্রাকে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন আমদানিকারকরা। যেসব পণ্য আগে ট্রাকে আসত তা এখন ট্রেনে আসছে বলে জানান ব্যবসায়ীরা।

ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, বেনাপোল বন্দরে জায়গা সংকটসহ নানা অনিয়মের কথা আমরা দীর্ঘদিন ধরে বন্দর কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। পত্রের মাধ্যমে বন্দরের নানা অনিয়মের কথা জানালেও কর্তৃপক্ষ তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করে না। সড়কপথে আমদানিতে নানা হয়রানির কারণে বেনাপোল বন্দর দিয়ে ট্রেনে পণ্য আমদানি করছেন আমদানিকারকরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, উভয় দেশের বন্দরে চাঁদাবাজি, অনিয়ম-দুর্নীতি ও যানজটের জন্য বিশেষ সুবিধা পাওয়ায় দুই দেশের ট্রেনে পণ্য আমদানি বেড়েছে।

বেনাপোল স্টেশনমাস্টার সাইদুজ্জামান বলেন, জুলাই থেকে অক্টোবর এ চার মাসে ভারত থেকে বেনাপোল দিয়ে ট্রেনে বিভিন্ন পণ্য পরিবহন করে বাংলাদেশ রেলওয়ের আয় হয়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা। এ সময়ে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন।

সম্পর্কিত খবর