শিরোনাম
down of head

বেঙ্গল ইসলামি লাইফের মৃত্যু দাবি ও সার্ভিস বেনেফিট চেক প্রদান

সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রয়াত অতিঃ ব্যবস্থাপনা পরিচালক এম. এ. রব খান-এর অকাল মৃত্যুতে গ্রুপ বীমা ও অন্যান্য সার্ভিস বেনেফিটসহ ৳৪৫,৬০,৩৫৪ (পঁয়তাল্লিশ লাখ ষাট হাজার তিনশত চুয়ান্ন) টাকার চেক কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী তাঁর পরিবারের নিকট হস্তান্তর করেন।

এসময়ে মোঃ আমিন হেলালী বলেন, বেঙ্গল ইসলামি লাইফ তার সম্মানিত গ্রাহক এবং কর্মীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং কর্মীদের জন্য দীর্ঘ মেয়াদী কর্মক্ষেত্র হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব প্রদান করে। তিনি আরোও বলেন, এই প্রতিষ্ঠান বেতনের পাশাপাশি কর্মীদের অন্যান্য সুবিধা প্রদানে সবসময় যত্নশীল। চাকুরী পরবর্তী সময়েও কর্মী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বেঙ্গল ইসলামি লাইফ বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে মরহুম এম. এ. রব খানের মৃত্যুতে আজকের এই মৃত্যু দাবি ও সার্ভিস বেনেফিট এর চেক প্রদান করা হলো।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আওলাদ হোসেন, এইচআর বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম, স্মার্ট-আমানাহ প্রকল্প প্রধান মোঃ মিরাজ ভূইয়া, স্মার্ট-ড্রিম প্রকল্প প্রধান মোঃ ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে স্ট্রোক জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অতিঃ ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান এম. এ. রব খান ইন্তেকাল করেন।

সম্পর্কিত খবর