শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মানবিক কল্যাণে বীমা শিল্পকে কাজে লাগানোর আহবান প্রধানমন্ত্রীর

বীমা শিল্পকে মানবিক কল্যাণে কাজে লাগানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, উৎপাদন এবং অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখতে বীমা কোম্পানিগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বীমা কোম্পানির মালিকদের প্রতি মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্ব প্রদানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনক্লুসিভ ইন্স্যুরেন্স ফর ইমার্জিং মার্কেটস: কোপিং উইথ ক্লাইমেট রিস্ক শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অতিবৃষ্টি, ভূমিকম্প প্রভৃতির মতো জলবায়ুজনিত চরম প্রাকৃতিক দুর্যোগ এখন বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঘটছে। দিন দিন এসব বিপর্যয় তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের সর্বাপেক্ষা প্রাকৃতিক বিপর্যয়প্রবণ এলাকা।

তিনি আরো বলেন, পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশও এরকম একটি অধিকমাত্রায় জলবায়ু দুর্যোগপ্রবণ এলাকা। এখানে বছরের বিভিন্ন সময় ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অতিবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এতে প্রান্তিক জনগোষ্ঠী সবেচয় বেশি ক্ষতিগ্রস্ত হয়।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী প্রাকৃতিক ঝুঁকিপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ৭ম। এসব ঝুঁকি মোকাবেলায় সরকার সরাসরি তদারকি করে থাকে। এর পাশাপাশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও এনজিওদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় গৃহীত কার্যক্রম সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। বঙ্গবন্ধুই প্রথম সেচ্ছাসেবক তৈরি করেছিলেন। তারা দুর্যোগপূর্ণ এলাকায় মানুষের সেবায় কাজ করত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দারিদ্রের হার আমরা উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছি। এতে বীমাখাতেরও অবদান রয়েছে। কেননা বীমাখাত সমাজের সকল শ্রেণীর মানুষের নিকট থেকে সঞ্চয় সংগ্রহের মাধ্যমে বিনিয়োগ সৃষ্টিতে সহায়তা করে। এর মাধ্যমে কর্মক্ষেত্র তৈরি হয় এবং দারিদ্র দূর হয়।

সম্পর্কিত খবর