down of head

বীমা দাবির চেক দিয়েছে এনআরবি ইসলামিক লাইফ

বীমা দাবির ৭৫ হাজার টাকার চেক দিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ৯ এপ্রিল যশোরের বাঘারপাড়া উপজেলায় বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে বীমা গ্রাহকের দুর্ঘটনাজনিত অঙ্গহানির চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আজগর আলী,  আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন মিলন।
মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) খন্দকার শহীদুল্লাহ এর সভাপতিত্বে মোঃ হযরত আলী, ইভিপি সাতক্ষীরা জোনাল অফিস, মোঃ কামরুজ্জামান, ইভিপি খুলনা বিভাগীয় অফিস, মোঃ ইব্রাহিম খলিল, ইভিপি খুলনা বিভাগীয় অফিস, সহ আরও অনেক এসভিপি, ডিজিএম ও অন্যান্য পদের কর্মী, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর