শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বিশ্ব ব্যাংক বাংলাদেশকে দিবে ৩ বিলিয়ন ডলার

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর দাতা সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এ কথা জানান।

বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে সন্তুষ্ট বিশ্বব্যাংক। এই দাতা সংস্থাটি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী।

বিশ্বব্যাংক বাংলাদেশের ব্যাংক খাত পুনর্গঠনসহ জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং বাজেট সহায়তা হিসেবে ঋণ দেবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এছাড়াও বাংলাদেশে সাম্প্রতিক বন্যার ক্ষতি নিরূপণ করে, সেখানেও আর্থিক সহায়তা করবে বিশ্বব্যাংক। রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের সঙ্গে কাজ করবেন তারা।

পরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার জানান, আগামী জুনের মধ্যে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক; যা বাংলাদেশের জাতীয় বাজেট সহায়তা, জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ ব্যাংক পুনর্গঠনে ব্যবহার হবে।

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে অর্থনৈতিক খাতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের জন্য তাদের এই সহায়তা অব্যাহত থাকবে।

এন এস

সম্পর্কিত খবর