বিশ্বের বৃহত্তম উভচর বিমান আনছে চীন
১২ টন পানি বহনের সক্ষমতা নিয়ে আকাশে ওড়ার জন্য প্রস্তুত চীনের তৈরি বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান এ,জি-৬০০
নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই বিমানটি সম্প্রতি পার্শ্বীয় বাতাসে উড্ডয়ন ও অবতরণের কঠিন পরীক্ষায় সফলতা অর্জন করেছে।অগ্নিনির্বাপণ থেকে শুরু করে বন সংরক্ষণসহ নানা জরুরি অভিযানে ব্যবহারের লক্ষ্যে নির্মিত এই বিমান এখন চীনের বিমান চলাচল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনও পেয়ে গেছে। এ তথ্য জানিয়েছে চীনের বিমান শিল্প কর্পোরেশন।
১৩ মে এ প্রতিবেদন দেয়া হয় চীনের এই শীর্ষস্থানীয় বিমান প্রস্তুতকারী সংস্থা জানায়, পার্শ্বীয় বাতাসে সফল ফ্লাইট পরীক্ষা এ,জি-৬০০ বিমানের জটিল পরিবেশে অভিযোজনক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং এর পরিচালন ও প্রয়োগ ক্ষেত্রের পরিসর বিস্তৃত করবে।
তাসের সম্মুখীন হলে উড্ডয়ন ও অবতরণ কঠিন হয়ে পড়ে এবং যান্ত্রিক ত্রুটির ঝুঁকি বেড়ে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের জিলিনহট এলাকায় দুটি এজি৬০০ বিমান পার্শ্বীয় বাতাসে কমপ্লায়েন্স ফ্লাইট পরীক্ষায় অংশ নেয়।এই পরীক্ষার পর একটি এজি৬০০ বিমান উত্তর-পূর্ব চীনের হেইলুংজিয়াং প্রদেশের জিয়াগেদাকি এলাকার একটি বিমানবন্দরে ফেরি ফ্লাইটে গমন করেছে। সেখানে এটি একটি বন সংরক্ষণসংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণামূলক মিশনে কাজ করবে বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।
বিমানটি চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের কাছ থেকে টাইপ সার্টিফিকেট লাভ করেছে, যা এর সফল উন্নয়ন ও বাজারে প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন নির্দেশ করে।


