শিরোনাম
icon ছুটি কাটাতে কোথায় মিম? icon আবারও বাড়ল সোনার দাম icon স্কয়ার ফার্মার বোর্ড সভা ১০ নভেম্বর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ১১ নভেম্বর icon রহিম টেক্সটাইলের বোর্ড সভা ১১ নভেম্বর icon মালেক স্পিনিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon এপেক্স ফুডসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon ৫ বছরে শতাধিক গ্যাসকূপ খননের পরিকল্পনা icon সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে icon ঢাকায় আসতে পারেন মালয়ে‌শিয়ার প্রধানমন্ত্রী icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ৯ নভেম্বর icon এমজেএলের বোর্ড সভা ১০ নভেম্বর icon রেইনউইক যজ্ঞেশ্বরের বোর্ড সভা ৯ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১০ নভেম্বর icon বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী icon সিএফও নিয়োগ: আইডিআরএর নির্দেশনা নিয়ে প্রশ্ন icon দুই বছর পর বিও হিসাব সচলের সুযোগ icon এবার প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ icon কমার্স ব্যাংকের পর্ষদে দুই নতুন মুখ icon প্রগ্রেসিভ লাইফের বীমা ব্যবসা বন্ধ করেছে আইডিআরএ icon লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক icon বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন icon হামের উপসর্গে ৬ মৃত্যু, শনাক্ত ১,৩১৮
down of head

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেলের চালান দেওয়ার প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়। এর প্রভাবেই আগের দিনের দরপতনের ধারাবাহিকতা বজায় থাকে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৪ ডলার বা ১.২ শতাংশ কমে ১০৪.৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.১৪ ডলার বা ১.১ শতাংশ কমে ১০১.২৯ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই প্রায় ৩ ডলার করে কমেছিল।

বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি এবং সৌদি আরবের অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগের দিকে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত খবর