শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বিনা টিকিটে ভ্রমণ, ২০ যাত্রীকে জরিমানা

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী রেলওয়ের বাৎসরিক পরিদর্শনে বের হয়েছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।

ঈশ্বরদী জংশন স্টেশন থেকে সোমবার (২৮ মার্চ) সকালে স্পেশাল ট্রেনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পর্যন্ত বাৎসরিক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখে আসা ননস্টপ যাত্রীবাহী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে আকস্মিকভাবে উঠে পড়েন তিনি।
এসময় যাত্রীদের টিকিট চেকিং করেন। বিনা টিকিটে ট্রেনে ওঠার দায়ে ২০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন অতিক্রম করার পর এ ঘটনা ঘটে।

এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম, বনলতা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত ট্রেন পরিচালক ইউনুছ আলমসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বাংলানিউজকে জানান, ঈশ্বরদী জংশন স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পর্যন্ত বাৎসরিক পরিদর্শন শেষে আকস্মিকভাবে ননস্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিং করা হয়। এসময় ২০ জন ট্রেন যাত্রীর কাছ থেকে ১৫ হাজার ২শ টাকা ভাড়াসহ জরিমানা আদায় করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে জিএম অসীম কুমার তালুকদার আরও বলেন, ট্রেন ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হওয়াতে ভ্রমণপ্রিয় যাত্রীরা ট্রেনে নিরাপদে গন্তব্যস্থলে যেতে চায়। বিনা টিকিটে ট্রেনে চড়া কিছু মানুষের পুরোনো অভ্যাস। এ অভ্যাস দূর করতে প্রতিটি ট্রেনে অভিযান চালানো অব্যাহত রয়েছে। বিনা টিকিটে ট্রেনে চড়লে জরিমানাসহ ভাড়া আদায় করে থাকেন ভ্রাম্যমাণ রেলওয়ে পরীক্ষকরা।

সম্পর্কিত খবর