শিরোনাম
icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
down of head

বিনা টিকিটে ট্রেনভ্রমণ: ২৪ ঘণ্টায় ২৫২৮ যাত্রীকে জরিমানা

২৪ ঘণ্টায় বিনা টিকিটে ট্রেনভ্রমণের অপরাধে ২ হাজার ৫২৮ যাত্রীকে জরিমানা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়।

শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত চালানো অভিযানে এসব যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ ৬ লাখ ৪৭ হাজার টাকা আদায় করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন নেতৃত্বে ঈশ্বরদী জংশন স্টেশনের জ্যেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর শামিমুর রহমান, পার্বতীপুর স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, রাজবাড়ী স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর রহমান ও ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আবদুল হালিম বিশ্বাস এই অভিযান চালান।

সূত্র জানায়, পাকশী, খুলনা, রাজবাড়ী, সান্তাহার, পার্বতীপুর ও রাজশাহী থেকে ছেড়ে আসা এবং ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের এসব রুটে অভিযান চালানো হয়েছে। অভিযান চালানো ট্রেনগুলোর মধ্যে ছিল রূপসা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস।

সূত্র জানায়, এসব ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করা ২ হাজার ৫২৮ যাত্রীকে পাওয়া গেছে। তাদের কাছ থেকে মোট ৬ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে ভাড়া বাবদ আদায় হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৩৪০ টাকা, জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১০ টাকা।

রেলওয়ে সূত্রে জানা যায়, স্টেশনগুলোর মধ্যে খুলনায় ২১৭ জনের কাছ থেকে ৭৬ হাজার ৩২০ টাকা, পাকশীতে ১ হাজার ৩২০ জনের কাছ থেকে ৩ লাখ ২৪ হাজার টাকা, রাজবাড়ীতে ৪০০ জনের কাছ থেকে ৮০ হাজার ৫৫০ টাকা, পার্বতীপুরে ২৪১ জনের কাছ থেকে ৭০ হাজার ৬২০ টাকা, ঈশ্বরদীতে ৩৫০ জনের থেকে ৬৭ হাজার ২৬০ টাকা ও সান্তাহারে ১৭৩ জনের কাছ থেকে ২৯ হাজার টাকা আদায় করা হয়েছে।

সম্পর্কিত খবর