শিরোনাম
icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
down of head

বারান্দায় স্বামীর নিথর দেহ, ঘরে স্ত্রীর আঙ্গুলে তার পেঁচানো লাশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া আবাসন ২ এর বসত ঘর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে কয়া আবাসন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত স্বামী-স্ত্রী কয়া ইউনিয়নের আবাসন ২ এর জামাল শেখের ছেলে সুমন শেখ (২৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুন সনি (২০)।

আবাসনের সভাপতি আজিবর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সুমনের বাবা তাকে ফোন দিয়ে কান্নাকাটি করেন। তিনি দোকান বন্ধ করে সুমনের বাড়িতে আসেন। এসে সুমনের স্ত্রীর হাতের আঙ্গুলে কারেন্টের তার পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সুমনের নিথর দেহ বারান্দায় শুইয়ে রাখা হয়েছে। এসময় সুমনকে সেবা শুশ্রূষা করে কোনো লাভ হয়নি। কিছু সময়ের মধ্যে স্থানীয় গ্রাম্য ডাক্তার এসে দুজনকেই মৃত ঘোষণা করেন। পরবর্তীতে কুমারখালী থানায় খবর দিলে সকালে পুলিশ এসে লাশ নিয়ে যান।

সুমনের বাবা জামাল শেখ জানান, তিনি তার ছেলের ঘরের ভিতর থেকে তাদের ২ বছরের বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাইরে থেকে দরজা করাঘাত করে খুলতে না পারলে স্থানীয়দের সঙ্গে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ছেলের বউকে কারেন্টের তার আঙ্গুলে পেঁচানো অবস্থায় মৃত দেখতে পান এবং ঘরের আড়ার সঙ্গে ছেলের ঝুলন্ত দেহ তারা নামিয়ে আবাসনের সভাপতিকে খবর দেন। পরে গ্রাম্য ডাক্তার এসে তার ছেলে ও ছেলের বউকে মৃত বলে জানান।

এ বিষয়ে সুমনের স্ত্রী সোনিয়ার বাবা খোকসার হেলালপুরের লিটন হোসেন জানান, আইসক্রিম বিক্রেতা সুমনের সঙ্গে তার মেয়ের ৪ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ২ বছরের একটি ছেলে আছে। তার জামাই ও মেয়ের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। কেন আত্মহত্যা করলো এটা বোঝা যাচ্ছে না। তবে বাড়ির আশেপাশের লোকজন তাকে জানিয়েছে তার মেয়ে বৈদ্যুতিক শক লেগে মারা গেছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সম্পর্কিত খবর