শিরোনাম
সিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান
down of head

ডা. মুরাদের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ হেলাল নাহিদের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার কুমিল্লার ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন কুমিল্লা আদালতের আইনজীবী আতিকুল ইসলাম। এ সময় অ্যাড. কাইমুল হক রিংকুসহ বিএনপিপন্থী অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।

মামলার বাদী আইনজীবী মো. আতিকুল ইসলাম জানান, ডা. মুরাদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এটি শুধুমাত্র জাইমা রহমানের জন্য সম্মানহানিকর নয়, এটা পুরো নারী সমাজের জন্য অপমানজনক। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে মামলাটি দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়েছেন। ডা. মুরাদের বিরুদ্ধে ধারা-১৫৩(ক), ৫০৫(ক) ও ৫০৯ দণ্ডবিধি মোতাবেক মামলা করেছি।

সম্পর্কিত খবর