শিরোনাম
icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর icon কুইন সাউথের বোর্ড সভা ১১ নভেম্বর icon সোনার দামে বড় লাফ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon মোংলার পথে প্রধানমন্ত্রী icon হাওয়েল টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স
down of head

বিদেশি লেনদেনে নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা

বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আধুনিকায়ন, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে নতুন ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৯ জুলাই) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বহির্মুখী রেমিট্যান্স পাঠানোর সেবা চালু করতে পারবে। এসব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি) হিসেবে অভিহিত করা হয়েছে।

নতুন ফ্রেমওয়ার্কের আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) চালু করা হয়েছে। এটি ব্যবহারকারীর জন্য একটি ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের অধীনে পরিচালিত একটি মাস্টার ডিভিএর আওতায় পরিচালিত হবে।

সার্কুলার অনুযায়ী, ডিভিএ ব্যবহার করে ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি সফরসহ ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করা যাবে। এছাড়া সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি (আইটি) সেবা, ভিসা ফি, হোটেল বুকিংসহ বিভিন্ন খাতে অর্থ পরিশোধ করা যাবে। সীমিত পরিসরে অনলাইন ই-কমার্স লেনদেনের সুবিধাও পাবেন ডিভিএ ব্যবহারকারীরা।
এ সুবিধা রিটেনশন কোটাসহ রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের স্থিতির বিপরীতেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে এ ধরনের সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের মাধ্যমে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্টকে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে। এতদিন ব্যাংকগুলো মূলত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কেবল বৈদেশিক অর্থ দেশে আনার (ইনওয়ার্ড রেমিট্যান্স) সেবায় সীমাবদ্ধ ছিল।

বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন এই ফ্রেমওয়ার্কের ফলে ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও সেবা বাণিজ্যে গতি আসবে।পাশাপাশি পেপ্যাল ও স্ট্রাইপের মতো বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ভবিষ্যতে বাংলাদেশের বাজারে কার্যক্রম শুরু করতে আরও আগ্রহী হতে পারে।

সম্পর্কিত খবর