শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিজিবির সঙ্গে ‘গুলিবিনিময়ে’ যুবক নিহত, এক লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘গুলিবিনিময়ে’ এক যুবক নিহত হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এ তথ্য জানান।

তিনি বলেন, ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল শনিবার দিনগত রাত ৩টার দিকে নাফ নদীর পাড়ে কেওড়াবাগানে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে নৌকাযোগে এ পারে আসছিল তিন-চারজনের একটি দল। বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির ওপর গুলি চালালে দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি করেন। থেমে থেমে উভয়পক্ষে প্রায় সাত মিনিট গুলিবিনিময় হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা, একটি এলজি, খোসা ও গুলিবিদ্ধ এক যুবককে পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফয়সাল হাসান আরও বলেন, নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে তা জানতে চেষ্টা চলছে। এছাড়া সরকারি কাজে বাধা ও ইয়াবা বহনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, বিজিবি এক যুবকের মরদেহ হস্তান্তর করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর