পূবালী ব্যাংকে নারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
পূবালী ব্যাংক লিমিটেডের বিভিন্ন স্তরের ৩৫ জন নারী কর্মকর্তা, নির্বাহী ও ব্যবস্থাপকদের অংশগ্রহণে সম্প্রতি ‘ওয়ার্ক লাইফ ব্যালান্স ফর উইমেন ইন ব্যাংকস’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা ঢাকার গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অ্যাকটিভা ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত কর্মশালার প্রশিক্ষক ছিলেন কলকাতার আইসিএফএই বিজনেস স্কুলের (আইবিএস) ফ্যাকাল্টি শর্বরী সাহা। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী উপস্থিত ছিলেন। ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক আহমেদ এনায়েত মঞ্জুর পর্যবেক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।


