শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বিচ্ছেদের ঘোষণা করা অভিষেকের ভিডিও ভাইরাল

বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারে ভাঙনের সুর বাজছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। বলিউডের প্রভাবশালী দম্পতি অভিষেক বচ্চন ও এশ্বরিয়া রাই বচ্চন আর এক ছাদের তলায় নেই, এমন গুঞ্জনে মুখরিত বলিউড। তবে গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে প্রায়ই জনসম্মুখে একসঙ্গে আসেন এই জুটি।

তবু তাদের সংসাদের স্থায়িত্ব নিয়ে নিয়মিত উঠছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরে নিজেদের সম্পর্কের বিষয়ে জট খোলেননি কেউই।
তবে এবার ভক্ত অনুরাগীরা বেশ চমকেই গেছে বলা যায়। সম্প্রতি অভিষেক বচ্চন নিজের মুখেই ঘোষণা দিয়েছেন দাম্পত্য জীবনের ইতি টানার।

হ্যাঁ, এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে অভিষেককে বিবাহ-বিচ্ছেদের বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। ভিডিওতে জুনিয়র বচ্চনকে কালো টি-শার্টে দেখা গেছে। মুখে তাঁর কাঁচা-পাকা ফ্রেঞ্চকাট দাড়ি।
ভিডিওতে অভিষেক বচ্চনকে বলতে শোনা যায়, ‘গত জুলাইতেই আমি আর ঐশ্বর্য বিবাহ-বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে বিশেষ ভালো কাটেনি। তাই আমরা শেষপর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছি। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যার…। ’

ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিও।

এখন প্রশ্ন সত্যিই কি অভিষেক এই কথাগুলি বলেছেন? নেটিজেন ও অনুরাগীদের অনুমান, ভিডিওটি ‘ডিপফেক ভিডিও’। এআই প্রযুক্তির মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বলেই অনুমান করছেন অনুরাগীরা। ভিডিওটি একটি ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়েছে যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভিডিওটি সত্য নাকি বানানো তা আমার জানা নেই। এখন পর্যন্ত এমন নানান গুজব রটেছে। তবে এ বিষয়ে তাদের (ঐশ্বরিয়া বা অভিষেক) কেউই মুখ খোলেননি।’
২০০৭ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যা বচ্চনের। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ, বচ্চন পরিবারের অশান্তির খবর গত বছর থেকে জোরালো হয়। বিচ্ছেদ প্রসঙ্গে প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছেন এই জুটি।
এন এস

সম্পর্কিত খবর