শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বাস্তবমুখী বাজেটের পথে অন্তর্বর্তী সরকার

  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই প্রধান অগ্রাধিকার
  • বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
  • বড় প্রকল্প নয়, গুরুত্ব গ্রামীণ অবকাঠামো ও কর্মসংস্থানে
  • সামাজিক নিরাপত্তা খাতে ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ছে
  • রাজস্ব ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখার চেষ্টা
  • বাজেট ঘোষণা ২ জুন, অর্থ উপদেষ্টা দেবেন টিভির পর্দায়

২০২৫-২৬ অর্থবছরের বাজেট সাজাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার মূল লক্ষ্য—দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। সরকারের নীতিনির্ধারকরা জানিয়েছেন, এ বাজেট হবে বাস্তবভিত্তিক এবং সীমিত সম্পদের মধ্যে থেকে পরিচালিত।

নতুন বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বছরের ৭ লাখ ৯৭ হাজার কোটির তুলনায় সাত হাজার কোটি টাকা কম। বাজেট ঘোষণার জন্য নির্ধারিত হয়েছে ২ জুন, সোমবার। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ টেলিভিশনের পর্দায় এ বাজেট উপস্থাপন করবেন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে।

বড় কোনো প্রকল্পের পরিবর্তে এবারের বাজেটে জোর দেওয়া হচ্ছে গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান তৈরিতে। রাস্তা-ঘাট নির্মাণ, সংস্কারসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দিকে রাখা হচ্ছে বিশেষ নজর।

সীমিত সাধ্যের মধ্যেও বাড়ানো হচ্ছে ভাতার পরিমাণ ও ভাতাভোগীর সংখ্যা। বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হতে পারে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখার পরিকল্পনা থাকলেও বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫.৫ শতাংশ।

স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বাজেটে থাকবে বাড়তি গুরুত্ব। পাশাপাশি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনা এবং টাস্কফোর্সের সুপারিশের প্রতিফলনও থাকবে বাজেট পরিকল্পনায়।

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, “এই বাজেট উচ্চাভিলাষী না হলেও বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।”

 

সম্পর্কিত খবর