শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বাসের ভাড়া বেশি তাই ট্রাকই ভরসা

শিল্পাঞ্চল সাভারের বেশির ভাগ শিল্পকারখানা ছুটি দিয়েছে আজ। কারখানা ছুটি হতে না হতেই শেকড়ের টানে গ্রামের পানে ছুটছে মানুষ। তবে তাদের বেশিরভাগই ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ির দিকে ছুটতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের নবীনগর, বাইপাইল ও জিরানীবাজার বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায় অধিকাংশ মানুষ ট্রাকে করে বাড়ি রওনা করেছেন।

ট্রাকে করে বাড়ি রওনা করা পোশাক শ্রমিক বিপ্লব বলেন, গাড়ির ভাড়া অনেক বেশি, আর টিকেটও পাওয়া যাচ্ছে না। এখন বাড়ি ফেরার ভরসা হলো ট্রাক। এই ট্রাক না থাকলে হয়তো বছর শেষে বাচ্চাদের মুখ দেখা হতো না, হতো না পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ। ট্রাকে ভাড়াও কম আর সহজলভ্যও। সহজেই পাওয়া যাচ্ছে ট্রাক।

নবীনগর থেকে পিকআপে করে ঘাট পর্যন্ত যাবেন আহম্মদ আলী। তিনি বলেন, এরকম ভোগান্তি হবে ভেবে পরিবারকে আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। চাকরি করার কারণে টিকেট করতে পারি নাই। আজ এসে দেখি গাড়ি সব রিজার্ভ। বাইরের যাত্রীদের ওঠার সুযোগ নেই। তাই বাধ্য হয়ে পিকআপে উঠেছি। আর ভোগান্তি না হলে ঈদ মনে হয় না। একটু ভোগান্তি হলেও তো মা-বাবা ভাই-বোন সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পারব।

ট্রাক চালক শাহিন বলেন, আমরা ট্রাকে যাত্রী না তুলতে চাইলেও তারা জোর করে উঠছেন। অবশেষে যাত্রী নিতে বাধ্য হচ্ছি। আমরা কী করব বলেন? যাত্রীরা তো গাড়ি না পেলে ট্রাকে উঠবেই। এটা তো অপরাধের কিছু দেখছি না। আমরা ভাড়াও নিচ্ছি কম। বগুড়ার ভাড়া বাইপাইল থেকে নিচ্ছি ৫০০ টাকা। আর বগুড়ায় গাড়িতে গেলে যাত্রীদের কাছ থেকে ১ হাজার টাকা নেওয়া হচ্ছে। অনেক যাত্রীই ফিরে এসে আমাদের ট্রাকে উঠেছেন। তারাই গাড়ির ভাড়ার কথা আমাদের জানালেন।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ট্রাক থেকে যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে। আমাদের পর্যাপ্ত টিম রয়েছে, তারা রাস্তার শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের সামনে দিয়ে ট্রাকে করে যাত্রী যেতে দেওয়া হচ্ছে না।

সম্পর্কিত খবর