শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে: মাহিয়া মাহি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে সেখানে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় এবং বাসাবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সেখানকার মানুষ। এছাড়া চট্টগ্রাম, নেত্রকোনাসহ আরও কিছু জেলাও বৃষ্টির পানির কারণে বিপর্যয়ে পড়েছে।

এরমধ্যেই গতকাল (১৭ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হলেই বিপাকে পড়েন ঢাকাবাসী। রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় তাদের।

এদিন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির উত্তরার বাসার সামনের রাস্তায়ও এক হাঁটু পানি জমেছিল। ফেসবুক লাইভে এসে বাসার সামনে আটকে থাকা বৃষ্টির পানিও দেখান মাহি।

এ সময় মাহি বলেন, ‘আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে। ইশ, আমার পানিতে হাঁটতে মন চাচ্ছে।’ এ সময় নায়িকার পাশ থেকে তার স্বামী রাকিব সরকারকে বলতে শোনা যায়, ‘কারও কারও দুর্ভোগ, কারও কারও উৎসব।’ তার মন্তব্যের প্রসঙ্গ টেনে মাহি বলেন, ‘না, উৎসব না। ছোটবেলায় স্কুল ছুটির পর যখন দেখতাম এমন বৃষ্টি আর পানি, তখন ইচ্ছা করেই পানিতে পড়ে যেতাম।’

নায়িকা আরও যোগ করেন, ‘এটার (রাস্তায় জমে থাকা পানি) মধ্যে দিয়ে আমার হাঁটতে মন চাচ্ছে। আমি জীবনেও এত পানি দেখিনি।’ সঙ্গে সঙ্গেই তার স্বামী বলে ওঠেন, ‘তোমাকে চুবানি দিবো।’

এ সময় রাস্তায় জমা থাকা বৃষ্টির পানিতে মানুষের দুর্ভোগের চিত্রও তুলে ধরেন মাহি।

সম্পর্কিত খবর