শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

‘বাবাকে জীবিত ফেরত পাইনি, মামলা করে আর কী হবে’

নিখোঁজ হওয়ার ১৮ দিন পর কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতের বিল এলাকা থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মোস্তাফিজুর রহমান।
সীমান্তসংলগ্ন রহমতের বিল এলাকা থেকে আজ সোমবার সকালে মোস্তাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

মোস্তাফিজুর রহমানের ছেলে মুস্তাফা কামাল প্রথম আলোকে বলেন, ‘লাশ নয়, বাবাকে জীবিত চেয়েছিলাম।’

মুস্তাফা কামাল আরও বলেন, ‘সীমান্ত এলাকায় একটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেন। পরে আমরা গিয়ে দেখি, সেটি আমার নিখোঁজ বাবার। স্থানীয় মানুষের সহযোগিতায় মরদেহ আঞ্জুমানপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়।’

মুস্তাফা কামাল বলেন, তাঁর বাবার চোখে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, এক দিন আগে হত্যা করে সীমান্তসংলগ্ন এলাকায় মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে।

তবে এ ঘটনায় মামলা করতে চায় না ভুক্তভোগীর পরিবার। মুস্তাফা কামাল বলেন, ‘মামলা করে কী হবে। আমরা কারও বিরুদ্ধে মামলা করব না। বাবাকে জীবিত ফেরত পাইনি। এখন আর মামলা করে কী হবে। আমরা কোনো ঝামেলায় যেতে চাই না।’

মুস্তাফা কামালের অভিযোগ, এ ঘটনার পেছনে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ‘নবী বাহিনী’ জড়িত থাকতে পারে। সীমান্তের ওপারে তারা বাবাকে হত্যার পর মরদেহ এপারে ফেলে রেখে যেতে পারে।

গত ২ ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

মোস্তাফিজুরের স্ত্রী খালেদা বেগমের সঙ্গে ৬ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে কথা হয়। তখন তিনি বলেছিলেন, স্বামীকে জীবিত ফিরে পেতে চান তিনি। তবে তাঁর সে ইচ্ছা পূরণ হয়নি। আজ সকালে স্বামীর মরদেহ দেখে বারবার চেতনা হারাচ্ছিলেন তিনি।

ছেলে মুস্তাফা কামাল বলেন, ‘বাবার মরদেহ বাড়িতে আনার পর থেকে মা অসুস্থ হয়ে পড়েছেন। বারবার শুধু জ্ঞান হারিয়ে ফেলছেন।’

এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সকালে প্রথম আলোকে বলেন, সীমান্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর