শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা

পর্দার রূপালি জগৎ হোক কিংবা নেটদুনিয়ার রঙিন ক্যানভাস ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার যেকোনো উপস্থিতি মানেই ভক্তদের আলাদা উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় তিনি যেন এক চিরসবুজ আকর্ষণ।

তবে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং বান্ধবীকে নিয়ে তৈরি হওয়া ‘ভাইরাল গুজব’ নিয়ে দারুণ খোলামেলা আলোচনায় মেতেছেন এই অভিনেত্রী। ফাস করেছেন নেটদুনিয়ায় ঝড় তোলা সেই ঘটনার পেছনের আসল গল্প।

মূল ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণিমার শেয়ার করা এক ভিন্নধর্মী আবেগঘন ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে অত্যন্ত সাবলীল ও আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দী হতে দেখা যায় এ তারকাকে। পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’—সঙ্গে জুড়ে দিয়েছিলেন ভালোবাসার ইমোজি।

তবে এই ভাইরাল রহস্যের মোড়ক উন্মোচন করে এক অনুষ্ঠানে হেসে হেসেই পূর্ণিমা বলেন, ‘না আমি দিয়েছি, আমি আর পরে আরেকটা ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সাথে, ফটোশুট করছি এমনকি আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা।’

রিসোর্টের আতিথেয়তা ও রান্নার প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে পূর্ণিমা আরও যোগ করেন, ‘আমি একটা রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই মজার রান্না করে, আমি খেতে পছন্দ করি, আমি কিচেনে যাই, উনারা কি কি রান্না করেন দেখতে।’

শেষে বলেন, ‘তারা বসে থাকে যে আমি কখন আসব, আমি রান্নাটা দেখব। মাঝে মাঝে আমি একটু বলি যে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি, বলে হ্যাঁ কাটুক, খুবই আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে।’

সম্পর্কিত খবর