শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বানিয়াচংয়ে অবৈধ বালু উত্তোলন, টাকা হাতিয়ে নিচ্ছেন তহসিলদার!

বানিয়াচংয়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে।  অবৈধ বালু মহালের লোকজনদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন ভূমি অফিসের তহসিলদার।

বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বালু বা মাঠি উত্তোলন করতে স্হানীয় জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন হয়।কিন্তু জেলা প্রশাসকের অনুমতি না নিয়েই বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বগির হাওর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে ওসমান সহ একদল লোক এতে হাজার কৃষকের জমি ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে।

স্হানীয় সূত্রে জানায়, উপজেলার বগির হাওরে কয়েক হাজার হেক্টর ধানী জমি রয়েছে।সেই জমিতে চাষাবাদ করে লক্ষ লক্ষ মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে জিবিকা নির্বাহ করে আসছে।জমি থেকে মাঠি উত্তোলনের ফলে জমি নিচু হয়ে নষ্ট হয়ে যাওয়ার আশংকা করছে স্হানীয় কৃষকরা। স্থানীয় লোকজনের অভিযোগ জানান, বাতা কান্দি গ্রামের মৃত খতিব উল্লাহর পুত্র নেতা নামধারী উসমান মিয়া তার লোকজন দিয়ে বগি হাওর থেকে ৬/৭মাস ধরে দুটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তেলন করে আসছে।এতে যেমন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার হারাচ্ছে রাজস্ব। এলাকার কয়েকজন কৃষক জানান, ওসমান এতদিন যাবত অবৈধ ভাবে মাঠি উত্তোলন করলেও রহস্যজনক কারনে কোন প্রদক্ষেপ নেয় নি স্হানীয় প্রশাসন। অনতিবিলম্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওসমানের বিরুদ্ধে শাস্তি দাবী করেন স্হানীয় কৃষকেরা।

এদিকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তপন দত্ত অবৈধ বালু মহালের লোকজনদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। টাকা দিলে তারা ঐ এলাকা থেকে বালু উত্তলন করতে পারবে, অন্যথায় মোবাইল কোর্ট এর হুমকি প্রদর্শন করা হয়। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে গত ৩/১১/২০২১ ইং তারিখে সহকারী কমিশনার(ভূমি) বানিয়াচং একদল পুলিশ সহ ঐ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অভিয়ান চালানো হয়। অভিযানে কুশিয়ারা নদীতে কয়েকটি মেসিন তারা দেখতে পান ও ওসমান গং দুই ব্যক্তির নাম তালিকা করলে ও রহস্য কারনে কোন মামলা ও জরিমানা করা হয়নি।

সম্পর্কিত খবর