শিরোনাম
down of head

বাণিজ্যিক উৎপাদনে কাসেম ইন্ডাস্ট্রিজের নতুন ইউনিট

পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষামূলক চূড়ান্ত উৎপাদন সফলভাবে সম্পন্ন করে গতকাল সোমবার থেকে কৃত্রিম কোয়ার্টজ পণ্যের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর আগে গত ১৬ জুন এ পণ্য উৎপাদন ইউনিটের পরীক্ষামূলক চূড়ান্ত উৎপাদন সম্পন্ন করেছে কোম্পানিটি। ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে কাসেম ইন্ডাস্ট্রিজ।

এর আগে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি কোম্পানিটি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সানস্টোন ইন্টারন্যাশনালের সহযোগিতায় টাঙ্গাইলের গোড়াইয়ে কাসেম ইন্ডাস্ট্রিজের বিদ্যমান কারখানায় শতভাগ রফতানিমুখী এ ইউনিট স্থাপন করা হবে। ইউনিটটি স্থাপনে প্রায় ৯২ কোটি টাকা ব্যয় ধরা হয়। এর মধ্যে ৩০ কোটি টাকা কাসেম ইন্ডাস্ট্রিজের দেয়ার কথা জানানো হয় তখন। প্রকল্পটি বাস্তবায়নের পর প্রথম বছরে ২২৩ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ও ১৭ কোটি ৪৬ লাখ টাকার কর-পরবর্তী মুনাফা আসবে বলে মনে করছে কোম্পানিটি।

সম্পর্কিত খবর