শিরোনাম
icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা
down of head

বাংলাদেশ ব্যাংক মূলধনী পণ্য আমদানিতে ৩ বছরের ক্রেডিট সুবিধা দিচ্ছে

শিল্প খাতের উদ্যোক্তাদের জন্য মূলধনী পণ্য আমদানির বিধি আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন ছাড়াই বিদেশি সরবরাহকারী বা ব্যাংক থেকে তিন বছরের জন্য ঋণ নিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম ও অন্যান্য মূলধনী পণ্য আমদানি করা যাবে।

আজ (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ  নির্দেশনা জারি করে।

নির্দেশনায় জানানো হয়, বিডার বৈদেশিক ঋণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন সুবিধা কার্যকর হয়েছে। এতে শিল্প উদ্যোক্তারা তিন বছর মেয়াদি কিস্তিভিত্তিক ক্রেডিট সুবিধায় জাহাজ, যন্ত্রপাতি, সরঞ্জামসহ বিভিন্ন মূলধনী পণ্য আমদানি করতে পারবেন।

এ সুবিধা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), প্রাইভেট ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং সরকারের নির্ধারিত অন্যান্য বিশেষায়িত শিল্প এলাকাতেও প্রযোজ্য হবে। তবে স্পেয়ার পার্টস আমদানির ক্ষেত্রে পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩৬০ দিনই বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আমদানি বিষয়ক অন্যান্য সব নিয়ম আগের মতোই থাকবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের নতুন সুবিধা সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর