শিরোনাম
icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী
down of head

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে
বাবরি মসজিদ প্রকল্পে জমা পড়ল কত কোটি রুপি

মুর্শিদাবাদের বেলডাঙায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই অনুদানের প্রবাহ বেড়ে গেছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদের জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে। বর্তমানে ১১টি বাক্সে নগদ অর্থ, ৫০০ রুপির নোট থেকে খুচরা টাকা, এমনকি বিদেশি মুদ্রাও জমা পড়েছে। অনুদানের পরিমাণ এখন পর্যন্ত ৩ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

হুমায়ুন কবির জানান, অনেকে অনলাইনে অনুদান দিচ্ছেন, কেউ আবার সরাসরি নগদ অর্থ প্রদান করছেন। প্রতিদিনই তাঁর বাড়িতে টাকাপত্রের গোণা হচ্ছে, যা মসজিদ নির্মাণের জন্য ব্যবহার করা হবে।

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে (৬ ডিসেম্বর) দেশের জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থান থেকে লোক সমাগম হয় এবং আশেপাশের এলাকা থেকে অনেকেই মাথায় ইট নিয়ে উপস্থিত হন। অনুষ্ঠান থেকে হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দেন।তিনি বলেন, মসজিদ তৈরিতে বাধা দেওয়া হলেও তিনি মাথা নোয়াবেন না এবং প্রয়োজনে শহিদ হয়ে যাবেন।

হুমায়ুন কবির বলেন, যেখানে দেশে মন্দির ও গির্জা নির্মাণের স্বাধীনতা রয়েছে, সেখানে মসজিদ নির্মাণের অধিকার থেকেও আমরা বঞ্চিত নই। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে, হিন্দুরা মসজিদটি ভেঙে দিয়েছিল। কিন্তু হিন্দুদের অনুভূতি সম্মান করে সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। আমরাও সংবিধানের অধিকার অনুযায়ী মসজিদ নির্মাণ করব।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরই অযোধ্যার বাবরি মসজিদটি করসেবকরা ভেঙে ফেলেছিলেন। এবার ঐতিহাসিক ওই দিনেই মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সম্পর্কিত খবর