শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বাংলাদেশ থেকে সার কিনতে চায় ভুটান

বাংলাদেশ থেকে তিন হাজার মেট্রিকটন সার কিনতে চায় ভুটান। মঙ্গলবার (১১ জানুয়ারি) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি।

এ সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ্ মো. ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক সাহাব বিন আহমেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ায় ভুটানকে ধন্যবাদ জানান এবং দুই দেশ একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।

ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আড়াই থেকে তিন হাজার মেট্রিকটন সার কেনার আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন।

জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ নিজেই সার আমদানি করে। তবু বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভুটানের জন্য আন্তর্জাতিক মূল্যে কাফকো থেকে প্রয়োজনীয় সার পাঠানোর ব্যবস্থা করা হবে।

এ লক্ষ্যে শিগগির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিসিআইসি ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে।

সম্পর্কিত খবর