শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বাংলাদেশের পোশাক রফতানির শীর্ষে যুক্তরাষ্ট্র

গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানি করে বাংলাদেশের আয় হয়েছে ৯ বিলিয়ন ডলারের বেশি। শুধু তাই নয়, বাংলাদেশের পোশাক রফতানির শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি বেড়েছে ৫১ দশমিক ৫৭ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২১-২২ অর্থবছরের দেশভিত্তিক রফতানির পরিসংখ্যান প্রকাশ করেছে। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রফতানিতে শীর্ষস্থানে রয়েছে।

অন্যদিকে, বিশ্বের বৃহত্তম পোশাক আমদানিকারক ইউরোপীয় ইউনিয়নে আমাদের রফতানি আগের অর্থবছরে ১৫.৯৯ বিলিয়ন ডলার থেকে গত অর্থবছরে ৩৩.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১ বিলিয়ন বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

প্রসঙ্গত, জার্মানি, ইইউ অঞ্চলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পোশাক রফতানি বাজার ২৭.৭৪ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জার্মানিতে ৭.১৬ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রফতানি করেছে। অন্যান্য প্রধান ইউরোপীয় ইউনিয়নের বাজার স্পেন, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং নেদারল্যান্ডে রপ্তানি শক্তিশালী ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ইউকে এবং কানাডাতে বাংলাদেশের রফতানিও যথাক্রমে ৩০.৫৬ এবং ৩৩.২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে অ-প্রথাগত বাজারে রফতানি গত অর্থবছরে ২৫.৪০ বৃদ্ধি পেয়েছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে, চীন এবং রাশিয়া যথাক্রমে ১৮.০৪ শতাংশ এবং ১.৬৭ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

এ প্রসঙ্গে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের প্রধান বাজারগুলোতে সামগ্রিক রফতানি এখনও একটি ইতিবাচক বৃদ্ধির প্রবণতা দেখালেও কোভিড-পরবর্তী বিশ্বে এবং ইউক্রেনের সংঘাতের কারণে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অর্থাৎ বাণিজ্য গতিশীলতা আগামী দিনগুলোতে একটি তীক্ষ্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ফলে বৈশ্বিক অর্থনীতি এবং বাণিজ্যও সামনে একটি হতাশাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

ইপিবির তথ্য বলছে, গত অর্থবছরের ১২ মাসে বাংলাদেশ থেকে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৭৩ শতাংশ এগিয়ে এবং আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি।

সম্পর্কিত খবর