শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বরিশালে ‘ত্রাণ ছিনতাই’

 

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে ‘ত্রাণ ছিনতাইয়ের‘ ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে ইউনিয়নের রামারপোল গ্রামে চেয়ারম্যান জাপান সরদার ত্রাণ বিতরণ করতে গেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতার লোকজন সেগুলো ‘ছিনতাই করে‘। বিষয়টি নিয়ে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের একজন সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভ্রা দাসকে কল দিয়ে এলাকাবাসীর অসহায়ত্বের কথা জানান। এরপর তাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য ওই ব্যক্তির কাছে একটি তালিকা চান ইউএনও। পরবর্তীতে তাকে তালিকা দেয়া হলে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তাদের মাঝে ত্রাণ বিতরণের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী রোববার সকালে চেয়ারম্যান ত্রাণ নিয়ে ওই এলাকায় পৌঁছান।

তারা আরও জানান, চেয়ারম্যান আসার পর তাদের মাঝে ত্রাণ বিতরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তার সঙ্গে একজন গ্রাম পুলিশ সদস্য ও দুইজন কর্মকর্তা ছিলেন। এরমধ্যে সেখানে লাঠিসোটা নিয়ে হাজির হন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকির ভূঁইয়ার সন্তান মানির, জোবায়ের ও নাঈম।

এসময় ওই তিনজন এসেই অকথ্য ভাষায় চেয়ারম্যানকে গালাগালি শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে চান, এই ত্রাণ সরকারি কিনা? চেয়ারম্যান হ্যাঁ সূচক জবাব দিলে তারা বলেন, এখানকার আওয়ামী লীগের সেক্রেটারি জাকির ভূঁইয়া, তাকে না জানিয়ে কীসের ত্রাণ বিতরণ। এসময় সেখানে ত্রাণ নিতে যাওয়া লোকজনকে লাঠি দিয়ে ভয় দেখালে তারা পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী জাকির ভূঁইয়া, সেতু ভূঁইয়া, বেল্লাল ভূঁইয়া ও বশির ভূঁইয়া সেখানে গিয়ে ত্রাণগুলো নিয়ে যান।

বিষয়টি স্বীকার করে চেয়ারম্যান জাপান সরদার বলেন, ইউএনও স্যারের নির্দেশে আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম কিন্তু জাকির ভূঁইয়ার সন্তান মানির, জোবায়ের ও নাঈম এসে আমাদের উপর হামলা করে ত্রাণ নিয়ে যায়। কি পরিমাণ ত্রাণ নিয়ে যায় এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ১০ কেজি করে একেকটা প্যাকেট করা ছিলো, এমন ৪০টা প্যাকেট নিয়ে যায় জাকির ভূঁইয়ার লোকজন। এ বিষয়ে ইউএনও শুভ্রা দাস বলেন, আমি চেয়ারম্যানকে তালিকা দিয়ে ত্রাণ বিতরণের জন্য নির্দেশ দিয়েছিলাম। তিনি আজ গিয়েছিলেন। তবে তালিকাভুক্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়নি।

‘ত্রাণ ছিনতাইয়ের‘ বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, যাদের তালিকা রয়েছে তাদের কাছে দ্রুতই ত্রাণ পৌঁছে দেয়া হবে। বিষয়টি নিয়ে বরিশালের জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে চাননি।

সম্পর্কিত খবর