শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মহামারী করোনাভাইরাস
গুজব প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে এসইইউ

 

তামশিরুল হক ইরফান,  রিপোর্টার : 

করোনাভাইরাস নিয়ে গুজব প্রতিরোধ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) শিক্ষার্থীরা।

এসইইউ আইন ও বিচার বিভাগের ১৭ জন শিক্ষার্থী বাসায় অবস্থান করে প্লাকার্ডে
“stay home save life, সত্য জানুন গুজব এড়িয়ে চলুন” স্লোগান বুকে নিয়ে এক বর্ণিল পোস্টার তৈরি করে। রাতারাতি পোস্টারটি ফেসবুকসহ বিভিন্ন স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়।

প্রতিষ্ঠানটির আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের ‘এ’ সেকশনের শিক্ষার্থীরা এই ব্যতিক্রমী আয়োজন করে। পোষ্টার তৈরীতে অংশগ্রহণ করেন, ফরহাদ হোসেন, জীবন সরকার, মাহতাব ফাহিম ভূইয়া, র্এশ্বয্য সাহা, নিঝুম রহমান, এমদাদ খান প্রিন্স, কাজী জায়েদ রহমান, মৃদুল মোল্লা, শমরিতা সুলতানা তিশা, মামুন, মারুফা আক্তার এশা, প্রিন্স আল ফাহাদ, তানহা রহমান, তাসনিম আজিজ, তৌফিক নেওয়াজ, তোফায়েল আহমেদ ও তামশিরুল হক ইরফান হৃদয়।

এ বিষয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় মুভি এন্ড ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট শারিন সুলতানা টুম্পা বলেন, আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের ’এ’ সেকশনের উদ্যোগটি খুবই প্রশংসনীয়। যা দেশের সাধারণ জনগণকে কিছুটা হলেও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করবেন, এমন আস্থার বানী শুনিয়ে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট সোস্যাইটির প্রেসিডেন্ট লুৎফুন্নাহার সঞ্চি বলেন, কঠিন পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। কোভিড ১৯ প্রতিরোধের জন্য সাধারণ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহনের পাশাপাশি গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাবের প্রেসিডেন্ট ইয়াসির নাহিন বলেন, করোনা সংক্রামক রুখতে অবশ্যই সবাইকে ঘরে থাকতে হবে, এ ম্যাসেজ ঘরে থেকেই আমরা সবার মাঝে পৌছতে চাই। ঘরে থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালো রাখুন- এজন্যই এই আয়োজন।

বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট মিজবাহ মিজু বলেন, নিঃসন্দেহে অনেক ভাল একটি উদ্যেগ। করোনা মোকাবেলায় আমাদের জনগণকে সচেতন করে তোলাটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জনগণের সচেতনতাবোধ পারে এই করোনা মহামারী রুখতে।

বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অ্যালামনাই জায়েম খান বলেন, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে আইন বিভাগের ছাত্র-ছাত্রীদের এই কার্যক্রম, দেশের জন্য সময়ের ইতিবাচক দিক। জাতীর জনকের সোনার বাংলা গড়তে তরুনদের সৃজনশীল কাজের কোন বিকল্প নেই। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত জাতীয় দূর্যোগের সময় এগিয়ে আসা। আর সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে করোনা সংকট মোকাবেলা করা সম্ভব।

প্রতিষ্ঠানটির কালচারাল স্যোসাইটির সভাপতি বিধান চন্দ্র দে বলেন, পোষ্টার তৈরীর মধ্যদিয়ে শিক্ষার্থীরা দেশবাসীকে সচেতন থাকার একটি বার্তা পৌছে দিয়েছেন, যা ধন্যবাদযোগ্য। দেশের এই কঠিন সময়ে ঘরে থাকার কোন বিকল্প নেই।

প্রতিষ্ঠানটির ল’ইয়ার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. আবদুল খালেক শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে এসইইউ’র সকল কর্মকান্ডে নিজেকে পাশে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জাহিদ মোস্তফা বলেন, সারা বিশ্ব একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। লাখো মানুষ একটি ভাইরাসের কারণে মৃত্যুর কাছাকাছি দিন কাটাচ্ছেন। কভিড-১৯ আমাদের বাংলাদেশকেও আক্রান্ত করে তুলছে। কোটি জনগণের সচেতনতাবোধ, দায়িত্বশীল আচরণ, দেশ প্রেমের মধ্যদিয়ে এই দূর্যোগ মোকাবেলা করতে হবে। জনগণের কল্যানে ছাত্র-ছাত্রীরা যে কাজটি ঘরে থেকে উপহার দিয়েছেন, এটা একটি ইতিবাচক দিক।

সম্পর্কিত খবর