শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বন্যাকবলিত এলাকায় বিকল্প ব্যবস্থায় অর্থ সরবরাহের নির্দেশ

সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ দেশের বেশকিছু এলাকা বন্যাকবলিত হয়েছে। যেখানে অনেক ব্যাংকের শাখা, এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এমএফএস এজেন্ট পয়েন্টগুলো পানিতে ডুবে গেছে।

এসব এলাকায় জরুরি আর্থিক লেনদেন করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় দেশের বন্যাকবলিত এলাকায় বিকল্প ব্যবস্থায় জনসাধারণকে নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সেটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা এবং উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রামসহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধির ফলে আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

এই বন্যা এবং অব্যাহত বৃষ্টিপাতের ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। যা ক্রমশ পুরো দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বন্যাকবলিত অঞ্চলের ব্যাংক শাখা, এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এমএফএস এজেন্ট পয়েন্টগুলো পানিতে নিমজ্জিত থাকায় সাধারণ জনগণের পক্ষে জরুরি আর্থিক লেনদেন করা সম্ভব হচ্ছে না।

এ ক্রান্তিকালীন সময়ে জনসাধারণকে নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং আর্থিক লেনদেনের সুবিধার্থে বন্যাকবলিত স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে বিকল্প পদ্ধতিতে সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত খবর