শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

বঙ্গোপসাগরে ডুবে গেল ৬ কোটি ৬৪ লাখ টাকার গম

প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকার গমসহ বঙ্গোপসাগরে এমভি তানিম নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

আজ বুধবার বিকেল ৩টার দিকে রামগতি পাইলট বিচের নিচে তিল্লার চর এলাকায় জাহাজটি ডুবে যায়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে। ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের জন্য গম বোঝাই করা হয়েছিল। দুর্ঘটনার পর জাহাজের ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।

এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস।

সমতা শিপিংয়ের কর্মকর্তা জামাল হোসেন বলেন, যাত্রাপথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে পানি ঢুকে যায়। এরপর মাঝের ও সামনের হেজেও পানি ঢুকলে জাহাজটি ডুবে যায়।

সম্পর্কিত খবর