শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বঙ্গবন্ধু জিমন্যাস্টিক্সে চ্যাম্পিয়ন উজবেকিস্তান, তৃতীয় বাংলাদেশ

উজবেকিস্তানের প্রাধান্যের মধ্য দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ।

ছয় দেশের অংশগ্রহণে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৯ স্বর্ণ, ১১ রৌপ্য ও ৮ ব্রোঞ্জসহ মোট ৩৮ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে উজবেকিস্তান।

দ্বিতীয় হয়েছে ভারত। তাদের সংগ্রহ ৩ স্বর্ণ, ৯ রৌপ্য ও ১২ ব্রোঞ্জসহ ২৪টি পদক। ১ রৌপ্য ও ৩ ব্রোঞ্জসহ ৪ পদক পেয়ে তৃতীয় হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শ্রীলংকা ১ রৌপ্য ও ১ ব্রোঞ্জ পদক জয় করেছে। পাকিস্তান ও নেপাল কোন পদকের দেখা পায়নি।

প্রতিযোগিতার তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে দুটি পদক জিতেছেন রাজিব চাকমা। শনিবার সকালে দিনের প্রথম ইভেন্ট পুরুষ(জুনিয়র) ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজে ১২.১০ স্কোর গড়ে রৌপ্য পদক জয় করেন রাজিব।

এরপর ভোল্টিং টেবিল ইভেন্টে ব্রোঞ্জ পদকও জয় করেন তিনি। ভারতীয় প্রতিপক্ষকে .০৪ পয়েন্টে হারিয়ে দেশকে ফ্লোর ইভেন্টের রৌপ্য পদক উপহার দেন এ জিমন্যাস্ট।

এ ইভেন্টে উজবেকিস্তানের বয়সারভ আলিশের (১২.৫০) স্বর্ণ এবং ভারতের প্রনব কুশওয়াহা (১২.০৬) ব্রোঞ্জ পদক পেয়েছেন।

সম্পর্কিত খবর