শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ফেরিঘাটে ভয়াবহ যানজট, দুর্ভোগ চরমে

দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়ায় ফেরিডুবি, নাব্যতা সংকট ও যানবাহনের চাপে ফেরিঘাট এলাকায় দুর্ভোগ চরমে। যানবাহনের চাপে ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যানবাহনকে দুর্ভোগ থেকে বাঁচতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট এড়িয়ে সিরাজগঞ্জের যমুনা সেতু ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ। যমুনা সেতু ব্যবহারের জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বলেও জানা গেছে।

শনিবার রাত সারে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরিপারের অপেক্ষায় ছিল প্রায় তিন শতাধিক যানবাহন। গতকাল বিকেল থেকে পচনশীল পণ্যবাহী ট্রাক ও রাত থেকে নৈশকোচ যুক্ত হওয়ায় ভোগান্তি চরমে পৌঁছেছে।
আজ দুপুরে গোয়ালন্দ ফেরিঘাট এলাকায় কাভার্ডভ্যান চালক মো. মিরাজ শেখ বলেন, গতকাল সারারাত গোয়ালন্দ মোড়ে আটকে ছিলাম। ফেরিপার হতে রাত হয়ে যাবে হয়তো। পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সিরাজগঞ্জের যমুনা সেতু ব্যবহারের জন্য। সেখান দিয়ে যেতে অনেক পথ পাড়ি দিতে হয়। খচর বেশি। তাই কষ্ট হলেও দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

বাসচালক মো. আলম মিয়া বলেন, রাজবাড়ীর পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাসগুলো ফেরিপারের সুযোগ করে দিচ্ছে তাই দ্রুত সময়ের মধ্যে আমরা ফেরিঘাটে আসতে পারছি। রাতে আমাদের গাড়িগুলোকে ৫-৬ ঘণ্টা অপেক্ষা করে ফেরির নাগাল পেতে হয়। তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। তাদের সঠিক কোন পরিকল্পনা এই রুটকে ঘিরে দেখা যায় না।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সেপেক্টর তারক চন্দ্র পাল বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারগুলোকে পার করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা ট্রাক ও কাভার্ডভ্যানগুলোকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপের বৃদ্ধির কারণে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলোকে কিছুটা সমস্যা হচ্ছে। দুইটি ফেরি মেরামতের জন্য ডকইয়ার্ডে রয়েছে। সেই দুইটি ফেরি বহরে যুক্ত হলে সমস্যার সমাধান হতে পারে।

সম্পর্কিত খবর