শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ফেসবুকে লোভ দেখিয়ে কিডনি বিক্রি, গ্রেপ্তার ৫

 

ফেসবুকের মাধ্যমে কিডনি বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর নদ্দা ও জয়পুরহাট জেলায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের অভিযোগ, অর্থের লোভ দেখিয়ে চক্রটি হতদরিদ্র লোকদের কিডনি সংগ্রহ করে বিত্তশালী রোগীদের কাছে বিক্রি করত। তারা কিডনি দাতা ও গ্রহীতাকে ভারতে নিয়ে কিডনি সংগ্রহ ও প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করত। একজন কিডনিগ্রহীতার কাছ থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা নিলেও তারা কিডনিদাতাকে প্রতিশ্রুতির চার লাখ টাকার মধ্যে দুই লাখ টাকাও দিত না। এভাবে শতাধিক কিডনি বেচাকেনা করেছে তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহরিয়ার ইমরান আহম্মেদ, সহযোগী মেহেদী হাসান, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান ও তাজুল ইসলাম ওরফে তাজু। তাঁদের মধ্যে ইমরান চক্রটির হোতা। এ ছাড়া মান্নান ও তাজুল আগেও একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। জয়পুরহাটের কালাই থানায় এসংক্রান্ত একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, র‌্যাব-৫, র‌্যাব-২ ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ভুক্তভোগী কিডনিদাতাদের চারটি পাসপোর্ট, ভিসা ও চিকিৎসা সম্পর্কিত বেশ কিছু কাগজপত্র এবং পাঁচটি মোবাইল ফোন ও দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, চক্রটির মোট সদস্যসংখ্যা ১৫ থেকে ২০। তারা তিনটি ভাগে বিভক্ত হয়ে কাজ করে। প্রথম দলটি ঢাকায় অবস্থান করে ফেসবুকের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন এমন বিত্তশালী রোগীদের খুঁজে বের করে। দ্বিতীয় দলটি প্রথম দলের চাহিদা মোতাবেক দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক দুর্বলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে হতদরিদ্র মানুষের টাকার বিনিময়ে কিডনি ডোনার হতে প্রলুব্ধ করে। এতে কেউ রাজি হলে তাকে ঢাকায় আনা হতো। তৃতীয় দলটি ডোনার হতে ইচ্ছুক ব্যক্তিটিকে ঢাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে কিডনিগ্রহীতার সঙ্গে ব্লাড ম্যাচিং ও অন্যান্য পরীক্ষা সম্পন্ন করে। এসব পরীক্ষায় কিডনি প্রতিস্থাপনের উপযুক্ততা নিশ্চিত হলে তার পাসপোর্ট, ভিসাপ্রক্রিয়া ও ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে ভুক্তভোগী ডোনারকে পার্শ্ববর্তী দেশে পাঠানোর জন্য প্রস্তুত করে।

র‌্যাব কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ কিডনি ও লিভার প্যাশেন্ট চিকিৎসাসেবা’ এবং ‘কিডনি লিভার চিকিৎসাসেবা’ নামক দুটি ফেসবুক পেজের অ্যাডমিন হচ্ছেন ইমরান। ফেসবুক পেজ থেকে ‘এ-প্লাস ডোনার প্রয়োজন, পাসপোর্টসহ ১০ দিনের মধ্যে ফ্লাইট হবে ইনশাআল্লাহ’ এবং ‘একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে জরুরি বি-প্লাস লিভার ডোনার প্রয়োজন, পাসপোর্টসহ কেউ থাকলে ইনবক্সে আসুন, আর্জেন্ট লাগবে’—এ ধরনের পোস্টের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করে তারা।

কিডনিদাতাদের ভারতে পাঠানোর পর তাদের সে দেশের বিমানবন্দর বা স্থলবন্দরে এসে নিয়ে যায় সেখানকার আরেকটি চক্র। তারা হাসপাতালের ডকুমেন্টেশন, অস্ত্রোপচারসহ যাবতীয় কার্যক্রম শেষে ভিকটিমকে বৈধ ও অবৈধ উপায়ে দেশে ফেরত পাঠাত।

কমান্ডার মঈন বলেন, চক্রের হোতা শাহরিয়ার ইমরান আহম্মেদ পার্শ্ববর্তী দেশে অবস্থানরত কিডনি ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে মিলে চক্রটি গড়ে তোলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত খবর