শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট, তরুণ গ্রেপ্তার

নরসিংদীর পলাশে ধর্ম অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় হৃদয় সরকার (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হৃদয় সরকার ঘোড়াশাল পৌর এলাকার বণিকপাড়ার তপন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হৃদয় সরকার নামে এক হিন্দু যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে মূর্তির ছবি পোস্ট করে ধর্মীয় অবমাননাকর কিছু বক্তব্য দেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয় মুসুল্লিদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় মুসুল্লিরা বিক্ষুব্ধ হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরিস্থিতি টের পেয়ে নিজের ফেসবুক আইডি থেকে ওই পোস্ট মুছে ফেলেন ওই তরুণ।

পরে এ ঘটনার জন্য ভুল স্বীকার করে আরেকটি পোস্ট দিয়ে ক্ষমা চান হৃদয়। এ ঘটনায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পোস্টদাতা হৃদয় সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আটককৃত তরুণকে জিজ্ঞাসাবাদ করলে সে ওই পোস্ট করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

সম্পর্কিত খবর