শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ফেডারেল ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দশ শতাংশ লভ্যাংশ অনুমোদন হয় ফেডারেল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায়।

ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৭তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে (১৪ আগস্ট) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এনামুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, নমিনেশন ও রেমুনারেশন কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন এফসিএ, পরিচালক মোরশেদুল শফি, তাহরির নেওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক ও জিয়া উদ্দিন, নিরপেক্ষ পরিচালক বেগম আবেদা আকতার, বিকল্প পরিচালক সৈয়দ আমজাদ হোসেন ও রাশেদা বেগম।

আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মহিউদ্দিন চৌধুরী, সিএফও মাসুদ হোসাইন ও কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক বিনিয়োগকারী। সভা সঞ্চালন করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব শেখ মো. আনোয়ার উদ্দিন।

সভায় কোম্পানির চেয়ারম্যান এনামুল হক তার বক্তব্যে বলেন, ‘গ্রাহক সেবার মান বজায় রাখা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা দেশের বীমা খাতে আরও শক্ত অবস্থান তৈরি করতে চাই।’

সভায় কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, আর্থিক প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেয়ারহোল্ডারগণ বৈশ্বিক সংকট ও দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও কোম্পানির ধারাবাহিক সাফল্য ও নগদ ১০ শতাংশ প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন।

শেয়ারহোল্ডাররা আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে আবরারুল হক ও হাসিনা বানু পুনরায় পরিচালক নির্বাচিত হন।

সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সম্পর্কিত খবর